Categories: দেশনিউজ

ম‍্যান ভার্সেস ওয়াইল্ডে মোদী, নিজের কথা কী জানালেন, জেনে নিন!

রাজীব ঘোষ : প্রানী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভি শো ম‍্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালকের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিয়েছেন।নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল।পাশাপাশি মোদী বলেন, যদি এটাকে ছুটি বলা যায়, তবে দীর্ঘ আঠারো বছরের মধ্যে এটাই তার প্রথম ছুটি।ব্রিটিশ অ্যাডভেঞ্চারার ও সঞ্চালক বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলের ভিতরে যান মোদী। এর আগে মোদী উত্তরাখন্ডে জিম করবেট ন‍্যাশনাল পার্কে শুটিং করেছিলেন। জঙ্গলে ভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্চালকের সঙ্গে কথোপকথনে বলেন, আমি ভাবি না আমি কে। আমাকে কাজ করতে হবে। এটাই আমার দায়িত্ব। তিনি আরো বলেন, সবসময় চেষ্টা করেছেন মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন ভাবতে।ডিসকভারি চ‍্যানেলের মাধ্যমে বিশ্বের ১৮০ টি দেশ নরেন্দ্র মোদীর এই দিকটি দেখতে পেয়েছেন। প্রানী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য মোদী যখন জঙ্গলের গভীরে গিয়েছিলেন তখন তিনি শান্তভাবে সময় কাটাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দ্বিতীয় নেতা যাকে বিশ্বের জনপ্রিয় একটি টিভি শো-তে দেখা গেল। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026