এই মুহূর্তের বড় খবরঃ যুদ্ধে প্রস্তুত পাকিস্তান, জানালো পাক প্রেসিডেন্ট!

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারতের বিরুদ্ধে পাকিস্তান বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে চলেছে।সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান।বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো কাশ্মীর ইস‍্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে।তবুও পাকিস্তান ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেই চলেছে।পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাক প্রেসিডেন্ট আরিফ আলভি ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বলেছেন, পাকিস্তান যুদ্ধ চায় না।তবে ভারত সেই অবস্থা তৈরী করলে পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।পাক প্রেসিডেন্টের এই বক্তব্যের পরেই আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, অধিকৃত কাশ্মীরে ভারত দমনপীড়ন চালাচ্ছে।তাই আফগান সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করা হবে।পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীরে গিয়ে স্বাধীনতা দিবস পালন করবেন।

সেখানে অ্যাসেম্বলিতে ইমরান খান বক্তৃতা দেবেন বলে জানা গেছে।পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের বিষয়ে জানানো হয়েছে, পাকিস্তান কাশ্মীরবাসীর পাশে রয়েছে। ১৪ ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করবে এবং ভারতের স্বাধীনতা দিবসের দিন ১৫ ই আগস্ট তারা কালা দিবস পালন করবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।পাক প্রেসিডেন্ট আলভি বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিষয়ে তারা UNSC তে অভিযোগ জানাবে।পাকিস্তান সবসময় কাশ্মীরের পাশে থাকবে বলে জানিয়েছে।ফলে বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে পাকিস্তান কাশ্মীর ইস‍্যুতে যুদ্ধের অবস্থা তৈরী করতে চাইছে।বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ দেশ কাশ্মীর ইস‍্যুতে ভারতের পাশে দাঁড়ালেও পাকিস্তান সেটা সহ‍্য করতে পারছে না।

এখান থেকে একটা বিষয় পরিস্কার পাকিস্তান বরাবর কাশ্মীরকে ব‍্যবহার করতে চাইছে।ভারতের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে সেটা যে সম্ভব হচ্ছে না সেটা বুঝতে পেরেই পাকিস্তান এই অবস্থা তৈরী করতে চাইছে বলে অভিজ্ঞ মহল মনে করে।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026