যে ব্যাক্তির মধ্যে এই ৬ টি বদ অভ্যাস আছে তাদের ঘরে মা লক্ষ্মী বসবাস করেন না!

ভারত বার্তা ডেস্ক : বর্তমান সময়ে টাকা ছাড়া আমরা কিছুই প্রায় ভাবতে পারি না। আর এই টাকা থাকার জন্যে মা লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকাটা খুবই দরকারী। কিন্তু আমাদের এমন কিছু অভ্যেস আছে যেগুলোর ফলে আমরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হই। সেই অভ্যেসগুলো সম্পর্কে জানুন আর সাবধান হয়ে সেই অভ্যেস গুলো বদলে ফেলুন।

১। বেশি ঘুমানোঃ বেশি ঘুমানো কখনোই ভালো নয়। আর বেশি ঘুমালে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে বেশি সময় লাগে না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা এবং সন্ধ্যা বেলা যখন সূর্য অস্ত যায় তখন ঘুমানোতেও মা লক্ষ্মী রুষ্ট হন। তাই এই অভ্যেস যদি থাকে তো শীঘ্রই তা বদলে ফেলা উচিত।

২। প্রদীপঃ যে সকল বাড়িতে সকাল সন্ধ্যা পুজোর সময় প্রদীপ জ্বালানো হয়, ধুপ দেখানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকে। তাই সকাল সন্ধ্যা পুজোর সময় মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান।

৩। ক্রোধ প্রকাশ করা, খারাপ কথা বলাঃ যে ব্যক্তি কথায় কথায় রাগ দেখান, এবং খারাপ শব্দ বলতে থাকেন মা লক্ষ্মীর কৃপা তার উপর হয় না। এমনকি তার পরিবারও অর্থকষ্টে ভোগে। তাই কথায় কথায় রাগ করা এবং খারাপ কথা বলা থেকে বিরত থাকুন।

৪। গরীব মানুষের অপমান ও শাস্ত্রের অনাদর করাঃ যে ব্যক্তি গরীব, ভিখারি, সাধু, সন্ন্যাসী এদের অপমান করেন এবং শাস্ত্রের অনাদর করেন তারাও মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত থেকে যান।

৫। ঘরবাড়ি অপরিষ্কার রাখাঃ পরিষ্কার পরিছন্ন ঘরবাড়ি তে মা লক্ষ্মী সকল সময় বিরাজমান থাকেন। তাই ঘরবাড়ি সকল সময় পরিষ্কার রাখা দরকার, আর তার সাথে নিজেও পরিষ্কার থাকা দরকার।

৬। মদ্যপান না করাঃ অনেকেই প্রতিদিন মদ্যপান করে থাকেন প্রভুত পরিমাণে। তাদের সাথে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকেন না। তাই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে আজই মদ্যপান করা ছেড়ে দিন।

শুভ কাজে বেরোনোর পর এই জিনিসগুলো যাতে চোখে না পড়ে, নইলে বিপদ হতে পারে!

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026