রাজধানী এক্সপ্রেসে এক ছাত্রীর সাথে যা করলো টিকিট পরীক্ষক! জানলে অবাক হবেন!

রাজধানী এক্সপ্রেসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লি – রাঁচি রাজধানী এক্সপ্রেসে। অভিযুক্ত সেই ট্রেনের টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী। এই ঘটনার তদন্ত শুরুর আশ্বাস দিয়েছে রেল দফতর। ওই ছাত্রীর সঙ্গে থাকা আরেক ছাত্রী মঙ্গলবার দিন টুইট করে এই ঘটনা সম্বন্ধে জানান। রেলমন্ত্রককে ট্যাগ করে টুইট করেন ওই ছাত্রী।

তার অভিযোগ, আক্রান্ত ছাত্রীকে আইসক্রিমের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। ফলে অচেতন হাওয়ার পর তার সঙ্গে শ্লীলতাহানি করেন দুজন মিলে। তিনি টুইটে লেখেন, “প্যান্ট্রি কর্মী এবং টিকিট পরীক্ষক একসঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। আমার সামনেই ওই ছাত্রীকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয়। তারপরে তারা যুগ্মভাবে সেই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এফআইআর না করলে কি রেলমন্ত্রক কোনও ব্যবস্থা নেবে না নাকি তারা স্বাধীনভাবে হেঁটে চলে বেড়াবে এবং অন্য কোনও যাত্রীকে ভয় দেখাবে। দুঃখের!”

টুইটে তিনি আরও লেখেন ,“আক্রান্ত তরুণী একজন ছাত্রী এবং সে আইনি ঝামেলায় গেলে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে ভেবে ভয় পাচ্ছে। এই ঘটনার পর থেকে খুব ভয়ের মধ্যে রয়েছে ওই ছাত্রী।”

টুইটটির উত্তরে IRCTC-র পূর্বাঞ্চলের তরফ থেকে জানানো হয়, “এই ঘটনাটি জন্যে আমরা দুঃখিত। ওই টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীকে আমরা চিহ্নিত করেছি। রাঁচি রেল বিভাগ দফতরকে তাদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত বেবস্থা নেওয়া হবে।”

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026