রাজ্যের পরিস্থিতি ভয়াবহ, বন্যায় ভেসে গিয়েছে কর্ণাটক। বন্যা এবং বৃষ্টির কারণে কর্ণাটকের ১৭ টি জেলার ছিয়াশিটি তালুকের মোট ২,৬৯৪ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পর্যন্ত মোট ৫,৮১,৮৯৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১,১৮১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ৩,৩২,৬২৯ জন আশ্রয় নিয়েছে। রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ এবং নিখোঁজ ১২ জন।
১২ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্যায় বিধ্বস্ত কর্ণাটকের অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসাবে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার এবং এটিকে “জাতীয় বিপর্যয়” হিসাবে ঘোষণা করার অনুরোধ করেছেন। মোদীর উদ্দেশ্যে চিঠিতে তিনি বলেছেন যে তাঁর ছয় দশকের রাজনৈতিক কেরিয়ারে এমন মানবজীবন ও সম্পদ উভয়েরই এত ক্ষতি তিনি কোনোদিনও দেখেননি। এই বিষয়ে নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন। তবে কত টাকা দেওয়া হবে তা এখনও জানান নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…