রাজ‍্যের এই মন্ত্রী বিজেপিতে যোগ দিতে চাইছেন, জানালেন বিজেপি সাংসদ, কে দেখুন!

রাজীব ঘোষ: রাজ‍্যের খাদ‍্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ‍্যোতিপ্রয় মল্লিক বিজেপিতে যোগ দিতে চাইছেন।এই দাবি করেন ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।তিনি আরও বলেন, রাজ‍্যের ১০৭ জন বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।অর্জুন সিংয়ের এই কথায় রাজ‍্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়া পুরসভাগুলি ফের তৃণমূলের দখলে চলে এসেছে।লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফল হওয়ার পর থেকেই ব‍্যারাকপুর সংলগ্ন এলাকার পুরসভার অধিকাংশ কাউন্সিলররা দলে দলে বিজেপিতে যোগদান করেন।ফলে একে একে তৃণমূলের হাতছাড়া হয় কাচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া পুরসভা।

কিন্তু বেশ কিছুদিন পর এই পুরসভার দলত‍্যাগী কাউন্সিলররা ফের বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন।তার ফলে আবার কাচড়াপাড়া, হালিশহর, নৈহাটি পুরসভা তৃণমূলের দখলে চলে আসে।এদিন তৃণমূল জেলা সভাপতি জ‍্যোতিপ্রয় মল্লিকের নেতৃত্বে নৈহাটি এলাকায় মিছিল করে তৃণমূল।সেই মিছিলের পরে জ‍্যোতিপ্রয় মল্লিক বলেন, বিজেপি এই সব কাউন্সিলরদের ভয় দেখিয়ে দলবদল করিয়েছিল।তৃণমূল কাউন্সিলরদের পরিবারের সদস্যদের ভয় দেখিয়েছিল।অস্ত্র দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করে তৃণমূল কাউন্সিলরদের।পরে তারা বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে আসেন।

তার ফলে এখানকার পুরসভাগুলি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকল।জ‍্যোতিপ্রয় আরও বলেন, পূজোর পরে ভাটপাড়া ও গারুলিয়া পুরসভাও তৃণমূলের দখলে চলে আসবে।ওই পুরসভার কাউন্সিলররা দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন।এমনকি জ‍্যোতিপ্রয় গারুলিয়া পুরসভার চেয়ারম্যান ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং ফের তৃণমূলে আসতে চাইছেন বলে জানান।এর উত্তরে সুনীল সিং বলেন, কিছুদিন আগেই মন্ত্রী ও তৃণমূল জেলা সভাপতি জ‍্যোতিপ্রয় মল্লিক বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছিলেন।এই বিষয়ে ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, রাজ‍্যের ১০৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার জন্য নিয়মিত যোগাযোগ করছেন।জ‍্যোতিপ্রয় মল্লিক বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন।তবে অর্জুন সিং তৃণমূল সভাপতি জ‍্যোতিপ্রয় মল্লিককে তোলাবাজ, দালাল, চোর বলে কটাক্ষ করে বলেন,জ‍্যোতিপ্রয় মল্লিককে বিজেপিতে নেওয়া যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026