গত কিছুদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মুখোমুখি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকাল, শুক্রবার মুষলধারে বৃষ্টির পর থেকেই জলমগ্ন শহর কলকাতা। তারপর আজ সকালে ফের প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হল কলকাতাবাসীকে। আবার আজ কয়েক ঘন্টার লাগাতার বৃষ্টিতে এমনিতেই জলের তলায় শহর কলকাতা। এই অবস্থায় পথে নেমেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শহরের সর্বত্র ঘুরে ঘুরে দেখছেন পরিস্থিতি। প্রত্যেকটি পাম্পিং স্টেশন ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখছেন তিনি। এদিকে বৃষ্টিতে সাময়িকভাবে ব্যাহত বিমান পরিসেবা। দমদম বিমানবন্দরে বিমান ওঠানামায় অসুবিধা হচ্ছে। নির্ধারিত সময়ে নামতে পারেনি দিল্লি ও ব্যাঙ্কক থেকে আসা তিনটি বিমান। ফের রাত্রে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির আশঙ্কা কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা প্রভৃতি জেলায়। এমনিতেই বজ্রপাতে মৃত্যু হয়েছে ৮ জনের। সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…