নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণের কথা আমরা আগেই জেনেছি। কখনও তিনি ছবি এঁকেছেন, কখনও কবিতা লিখেছেন, কখনও গেয়েছেন গান। নিতান্তই সাধারণ ভাবে বেঁচে থাকতে ভালোবাসেন তিনি। সাধারণ মানুষের একজন হয়েই থাকতে চান। তাই সাধারণ মানুষের অসুবিধা দেখে তিনি নিজে নেমে পড়লেন রাস্তায়। ট্রাফিক সামলে মানুষকে পথ করে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে।
দক্ষিণ ভারত সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে বিমানবন্দর থেকে ফিরছিলেন তিনি। আসার পথে যানজটে আটকে পড়ে ওনার কনভয়। ভিআইপি রোডে এমন যানজটেও বিরক্ত হননি তিনি। বরং নিজেই গাড়ি থেকে নেমে এসে যানজট সরাতে উদ্যোগী হন।
নিজের কনভয়কে পাশে দাঁড় করিয়ে যানজট কাটাতে রাস্তায় নামেন মূখ্যমন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে যানজট মুক্ত করেন ভিআইপি রোড। শুধু তাই নয়, হতচকিত ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগে সাধারণ মানুষ, তারপর আমি। আমার কনভয়ের জন্য অন্যান্য গাড়িকে ট্রাফিক রোড় থেকে সরানোর কোন প্রয়োজন নেই।’ মূখ্যমন্ত্রীর এমন ভূমিকায় অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে বিরোধী শিবির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…