বর্তমানে বেকার যুবক-যুবতীদের চাকরির অন্যতম পন্থা হল RRB। প্রতি বছর রেলওয়েতে নতুন কর্মচারী নিয়োগের জন্য বের হয় আবেদন পত্র। প্রতি বছরের ন্যায় এবছরও প্রকাশ হয় RRB এর ফর্ম। কিন্তু এবারে আবেদন পত্রকে ঘিরে সৃষ্টি হয় বিক্ষোভ ।
কয়েকমাস আগেই রেল এর গ্রুপ ডি পরীক্ষার ফর্ম আপলোড করা হয়েছিল RRB এর ওয়েবসাইটে। প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী আবেদন জানালেও, ফর্মে দেওয়া ছবি ও সইয়ে সমস্যা থাকার জন্যে বাতিল হয়ে যায় ১ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থীর ফর্ম। যদিও বা এই একই ছবি ও সই ব্যবহার করে এর আগে বহু পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার্থীরা।টুইট ও ইমেলে পরীক্ষার্থীরা অভিযোগ জানাতে থাকলে রেল বোর্ড দু মাস আগে চালু করেন হেল্প ডেস্ক। কিন্তু এত কিছুর পরের সমস্যার কোনও সমাধান হয় নি।
তাই পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় পরীক্ষার্থীরা কলকাতার আরআরবি অফিস এবং দিল্লীর রেল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, আরআরবি সমস্যা সমাধানের জন্য কোনোও ভাবে ইচ্ছুক নয়। কিন্তু RRB এর চেয়ারম্যান যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, এক বেসরকারি সংস্থার হাতে ফর্ম চেকের দায়িত্ব দেওয়া হলে ওদের ভুল থেকে সমস্যার সৃষ্টি হয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন এবং অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষার্থীদের RRC তে অভিযোগ করতে বলেন। কিন্তু RRB এর বক্তব্য মানতে নারাজ পরীক্ষার্থীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…