লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! তিনি ঠিক কি বলেছেন জেনে নিন!

রাজীব ঘোষ : ৭৩ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে বলেন, ৩৭০ ধারা এবং ৩৫ এ বাতিলের পর দেশের সমস্ত মানুষ সমর্থন করেছে। ৭০ বছরের সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।দুর্নীতি আমাদের দেশের জটিল রোগ।আমরা বহু অপ্রয়োজনীয় আইন বাতিল করেছি।কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।ভারতে এখন বহু দেশ বিনিয়োগে আগ্রহী।

শোষিত পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।সতীদাহ প্রথা বাতিল হলে তিন তালাক বাতিল হবে না কেন?এখন আমরা বলতে পারি এক জাতি,এক দেশ।এখনো ভারতের অর্ধেক মানুষ পানীয় জল পান না।দুর্নীতির চিকিৎসা শুরু করেছি।ক্ষমতায় এসেই সরকারের অনেক উচ্চ পদাধিকারীদের সরিয়ে দিয়েছি।কারন এরা দেশের উন্নতির কথা ভাবে না।কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।সারা পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। মুসলিম মা ও বোনেরাও উন্নয়নে সামিল হোন।মোদী বলেন, আমাদের মুসলিম মা-বোনেদের তিন তালাকের আতঙ্ক মুক্ত হয়েছে।জম্মু, কাশ্মীর, লাদাখ ভারতের প্রেরণা হয়ে উঠতে পারবে।

এখন আমরা এক দেশ,একসাথে নির্বাচন চাইছি।আমাদের দেশের জনসংখ্যার বিস্ফোরণ সঙ্কট তৈরী করছে।এবিষয়ে সচেতনতা প্রয়োজন।তিন বাহিনীর সমন্বয়ের জন্য নতুন পদ তৈরী করা হচ্ছে।আমাদের দ্রুত উন্নতি করতে হবে।তাই চিন্তা ভাবনা বদলানো দরকার।আমরা ৫ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছবো।আমাদের সৈন‍্যবাহিনীকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।আগামী বছরই ভারত ছোঁবে ল‍্যান্ডমার্ক।পর্যটন শিল্পের উন্নতি করতে হবে।কর্মসংস্থান বাড়লে দেশের অর্থনীতি বাড়বে।

তৈরী হবে চিফ অফ ডিফেন্স স্টাফ।নতুন সরকারের এখনো ১০ সপ্তাহ হয়নি।জিএসটির মাধ্যমে এক দেশ,এক করব‍্যবস্হা।সংশোধিত ইউএপিএ বিল পাশ করা হয়েছে। ২০১৯–২৪ দেশের ইচ্ছাপূরনের সময়।পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।বৃদ্ধির জন্য দুনিয়ায় প্রশংসিত ভারত।লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।তিনি বলেন, গত ৭০ বছরে যা হয়নি সেটা করেছে এনডিএ।প্রধানমন্ত্রী বক্তব্যের শেষে বন্দে মাতরম ধ্বনি দিয়ে সকলকে অভিনন্দন জানান।

Anirban Kundu

Recent Posts

DA Hike Issue: ৪% ডিএ ঘোষণা, ফাইল আটকে কমিশনে—কী বললেন মুখ্যমন্ত্রী?

ব্যারাকপুরের সভা থেকে ফের ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ…

April 22, 2026

Kolkata Knight Riders Good News: রাজস্থানের ম্যাচের আগে বড় সুখবর, স্বস্তিতে শাহরুখ খান

রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে…

April 22, 2026

Vivo T5 Pro Launch: 9020mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর! ১১,৪৯৯ টাকায় ধামাকা স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে এবার বড় চমক দিল Vivo। সাশ্রয়ী দামের মধ্যেই প্রিমিয়াম ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ…

April 22, 2026

কোড না দিলে মিলবে না সিলিন্ডার! LPG বুকিংয়ে নয়া নিয়মে কী বদলাল

এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…

April 21, 2026

HS Result 2026 Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…

April 21, 2026

Weather Today: ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায়?

উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…

April 21, 2026