৭৩ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্তের উরি ও রাজৌরি সেক্টরে পাক হানা, যোগ্য জবাব ভারতের। এদিন আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণ করে। দু পক্ষের গুলি বর্ষণে তিন পাক সেনার মৃত্যু হয়, এমনটাই দাবি ভারতীয় সেনার। নিহত তিন পাক সেনার নাম নাইক তনভীর, রামজান ও ল্যান্স নায়েক তইমুর।
যদিও পাকিস্তানের দাবি, জম্মু ও কাশ্মীরের সমস্যা থেকে নজর ঘোরাতেই সীমান্তে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পাল্টা জবাবে মৃত্যু হয়েছে পাঁচ ভারতীয় সেনার। পাক সেনা মেজর আসিফ গাফুর নিহত ৩ জওয়ানের ছবি পোস্ট করে লিখেছেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতেই সীমান্তে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের যোগ্য জবাবে ৫ ভারতীয় সেনাও নিহত হয়েছেন। ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং ভারতীয় সেনার শহীদ হওয়ার খবর মিথ্যা বলে জানান ভারতীয় সেনা। এদিন দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয় ভারতবর্ষের ৭৩ তম স্বাধীনতা দিবস। অবশেষে উত্তপ্ত রয়েছে দু’দেশের সীমান্ত। জোরদার চলছে গুলির লড়াই, সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…