সনাতন ধর্ম মতে আমরা বিভিন্ন দেব দেবীর পূজার্চনা করে থাকি। তবে সেই পূজার্চনা যদি সঠিক না হয়, তাহলে তা সংসারে শান্তির পরিবর্তে নিয়ে আসতে পারে অশান্তি। মঙ্গলের পরিবর্তে আসে অমঙ্গল। সুখের পরিবর্তে আনতে পারে দুঃখের রাশি। প্রত্যেক বাড়ীতে ঠাকুর ঘর থাকেই। ঠাকুর ঘরে দেব দেবীর আসনে সব দেব দেবীকে এক স্থানে রাখা চলে না। কিছু দেব দেবী একসাথে রাখলেও সংসারে আসতে পারে অশুভ ছায়া। ভুলেও কখনো ঠাকুর ঘরে তিনটি গণেশ মূর্তি রাখবেন না। দেব দেবীর কোনো মূর্তি বা ছবি উল্টো করে রাখা উচিৎ নয়। বাড়িতে নটরাজ মূর্তি রাখা উচিৎ নয়।
নটরাজ মূর্তি ধ্বংসের প্রতিক। তাই নটরাজ মূর্তি বাড়িতে রাখা উচিৎ নয়। ঠাকুর ঘরে দুটি শিব লিঙ্গ একসাথে কখনও রাখা উচিৎ নয়। অনেকেই ঠাকুর ঘরে মৃত ব্যাক্তির ছবি রাখেন। এটা কখনই উচিৎ নয়, সে ক্ষেত্রে সাধারণ মানুষকে দেবতার সঙ্গে তুলনা করা হয়। রাধা কৃষ্ণের মূর্তির সাথে কখনও মীরা বাঈকে রাখা উচিৎ নয়।ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ছবির সাথে অন্য কোনো দেবতাকে রাখা উচিৎ নয়। এছাড়া সব থেকে প্রধান বিষয় হলো, ঠাকুর ঘরের পাশে কখনো বাথরুম বা রান্না ঘর যেনো না থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…