মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনে না, এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বার বার এসেছে তার নাম। সাফল্য লাভের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তিনি বার বার বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন। আজ আমরা তারই দেওয়া সাফল্য লাভের কয়েকটি পরামর্শ সম্বন্ধে জানবো।
১। তাড়াতাড়ি শুরু করুনঃ শুরু করবো করবো বলে কোন কাজ ফেলে রাখবেন না। যে কাজ শুরু করবেন বলে ভাবছেন তা তাড়াতাড়িই শুরু করে ফেলুন। যাতে পরে না আফসোস করতে হয় যে, কেনো কাজটা দেরি করে শুরু করলাম।
২। দূরদৃষ্টি ও মনের জোর থাকা চাইঃ যে কোন কাজই শুরু করতে গেলে প্রথম দিকে নানান ঝড় ঝাপ্টা আসবে। কিন্তু সেই ঝড় ঝাপ্টা সামলে সামনে কিভাবে এগিয়ে যাবেন সেই দূরদৃষ্টি থাকা চাই। থাকা চাই মনের জোর।
৩। কঠোর পরিশ্রমঃ জীবনে কিছু অর্জন করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম সবসময়ই করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায়না। সাফল্যের কোন শর্টকাট হয়না, এমনটাই মত বিল গেটসের।
৪। নিজের কাজকে ভালোবাসুনঃ জীবনে সাফল্য পেতে গেলে সবার আগে নিজের কাজকে ভালোবাসতে হবে। বিশ্বাস রাখতে নিজের উপর, নিজের কাজের উপর।
৫। যোগ্য মানুষকে নিয়োগ করুনঃ সাফল্য পেতে গেলে সবার আগে দরকার আপনার কাজে যোগ্য মানুষকে নিয়োগ করা। যার সাথে আপনার মতামত মেলে, যারা আপনার কাজের ব্যাপারে কমিটেড তাদেরকেই নিয়োগ করুন।
৬। জীবনটা সহজ নয়, এটা মানতে শিখুনঃ জীবনটা যে সোজা নয়, এখানে অনেক লড়াই করতে হয় এটা সবার আগে নিজের মনে মেনে নিতে শিখুন। সকলকেই লড়াই করেই কিছু না কিছু করতে হয়, সহজে কোনকিছুই পাওয়া যায় না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…