গত কয়েকদিন ধরেই দেশজুড়ে হচ্ছে বৃষ্টিপাত ৷ দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ও বিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া ওড়িশাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, কেরল, মহারাষ্ট্র সহ ২৩ টি রাজ্যে আগামী এক সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছে, প্রথম দিকে বৃষ্টি কম হলেও জুলাইয়ের শেষ থেকে অগাস্ট এর শুরু পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ২১ টি রাজ্যে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র সহ ৬টি রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি আবার দিল্লি সহ ৯ টি রাজ্যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে। জানা গিয়েছে, জুলাইয়ের শেষে সম্পূর্ণ দেশে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আগস্টে ভারী বৃষ্টিপাতের দরুন এই ব্যবধান কমে গিয়েছে ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…