বিশ্বকাপ শেষে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি এমনটাই প্রত্যাশিত ছিল। সবাই ভেবেছিল বিশ্বকাপ জিতে হাসিমুখে বিদায় নেবেন তিনি। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ফিনিশ করতে না পারায় ভারত পরাজিত হয়। তারপরই শুরু হয় তাকে নিয়ে সমালোচনা, অবসর নিয়ে মাতামাতি। কিন্তু ধোনি কবে অবসর নেবে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। বোর্ড সূত্রের খবর সময় মতোই ক্রিকেট থেকে সরে দাঁড়াবে ধোনি। এখনও তিনি অবসর ঘোষণা করেননি। ধোনি বোর্ডের থেকে ২ মাসের ছুটি নিয়েছেন কারণ সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য কাশ্মীর থাকবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে টেস্ট সিরিজ হবে তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ হিসেবে গণ্য হবে, এমনটাই জানা গিয়েছে। আগামী ২২ শে আগস্ট থেকে এই টেস্ট সিরিজ শুরু। তাই ভারতীয় ক্রিকেটাররা প্রথমবার সাদা জামার পেছনে তাদের জার্সি নম্বর পরে মাঠে নামবে। যেহেতু ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাহলে কি ৭ নম্বর জার্সি পরে কেউ খেলতে পারবে? এটাই প্রশ্ন। এই বিষয় নিয়ে এক বোর্ড কর্তা জানিয়েছেন, যেহেতু ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি তো আর খেলছেন না। তাই ৭ নম্বর জার্সি পরে কেউ খেলতেই পারে, কোনো অসুবিধা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…