সারদাকাণ্ডে ফের তৃণমূল সাংসদকে সিবিআইয়ের জেরা, জানেন নতুন মুখটা কে?

রাজীব ঘোষ : পূজোর আগেই যাতে সারদাকাণ্ডে চার্জশিট দেওয়া যায়, সিবিআই সেই চেষ্টা করছে।সারদার টাকা প্রভাবশালীদের কাছে কীভাবে পৌঁছেছিল,তার পরিমাণ কত,সেটা খুঁজে বের করাই সিবিআইয়ের মূল লক্ষ্য।সেই কারণে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলা যথেষ্ট প্রয়োজন।তাই সারদাকাণ্ডে তদন্তের জন্য এবার তৃণমূল কংগ্রেসের রাজ‍্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছিল।শুক্রবার ডেরেক ও ব্রায়েন সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন।

এর আগেও ডেরেককে সিবিআই জেরা করতে ডেকে পাঠিয়েছিল।তিনি সংসদে অধিবেশনে ব‍্যস্ত থাকার জন্য এতদিন সিবিআইয়ের সামনে উপস্থিত হতে পারেন নি বলে জানিয়েছেন।ডেরেক অভিযোগ করেছিলেন, কেন্দ্র তাকে সিবিআইয়ের সাহায্যে বারবার আক্রমণ করার চেষ্টা করেছে।যেহেতু তৃণমূল আরটিআই অ্যামেন্ডমেন্টের বিরোধিতায় সরব হয়েছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করা হচ্ছে।বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।সারদার টাকা ফেরত দিতে চেয়ে তিনি ইডিকে চিঠি দিয়েছেন।

সেই ব‍্যাপারে তিনি এসেছিলেন বলে জানা যায়।সারদা সহ বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিকে ঘুরপথে আমানতকারীদের থেকে টাকা তুলতে কোন কোন রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়েছিলেন এবং এই বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রচার মাধ্যমগুলি থেকে অহরহ প্রচার পেয়েছিলেন সেটাও সিবিআইয়ের অফিসাররা তদন্তের আওতায় রেখেছেন।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও নেতাদের জেরা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই সিবিআই খুব শীঘ্রই চার্জশিট জমা দেওয়ার লক্ষ্যে তৃণমূল নেতাদের বারবার ডেকে পাঠাচ্ছে।সিবিআইয়ের এই পদক্ষেপ রাজ‍্যের মমতার সরকারের কাছে বড় ধাক্কা।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026