রাজীব ঘোষ : পূজোর আগেই যাতে সারদাকাণ্ডে চার্জশিট দেওয়া যায়, সিবিআই সেই চেষ্টা করছে।সারদার টাকা প্রভাবশালীদের কাছে কীভাবে পৌঁছেছিল,তার পরিমাণ কত,সেটা খুঁজে বের করাই সিবিআইয়ের মূল লক্ষ্য।সেই কারণে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলা যথেষ্ট প্রয়োজন।তাই সারদাকাণ্ডে তদন্তের জন্য এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছিল।শুক্রবার ডেরেক ও ব্রায়েন সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন।
এর আগেও ডেরেককে সিবিআই জেরা করতে ডেকে পাঠিয়েছিল।তিনি সংসদে অধিবেশনে ব্যস্ত থাকার জন্য এতদিন সিবিআইয়ের সামনে উপস্থিত হতে পারেন নি বলে জানিয়েছেন।ডেরেক অভিযোগ করেছিলেন, কেন্দ্র তাকে সিবিআইয়ের সাহায্যে বারবার আক্রমণ করার চেষ্টা করেছে।যেহেতু তৃণমূল আরটিআই অ্যামেন্ডমেন্টের বিরোধিতায় সরব হয়েছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করা হচ্ছে।বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।সারদার টাকা ফেরত দিতে চেয়ে তিনি ইডিকে চিঠি দিয়েছেন।
সেই ব্যাপারে তিনি এসেছিলেন বলে জানা যায়।সারদা সহ বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিকে ঘুরপথে আমানতকারীদের থেকে টাকা তুলতে কোন কোন রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়েছিলেন এবং এই বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রচার মাধ্যমগুলি থেকে অহরহ প্রচার পেয়েছিলেন সেটাও সিবিআইয়ের অফিসাররা তদন্তের আওতায় রেখেছেন।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও নেতাদের জেরা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই সিবিআই খুব শীঘ্রই চার্জশিট জমা দেওয়ার লক্ষ্যে তৃণমূল নেতাদের বারবার ডেকে পাঠাচ্ছে।সিবিআইয়ের এই পদক্ষেপ রাজ্যের মমতার সরকারের কাছে বড় ধাক্কা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…