শুক্রবার দুপুর ২ টো ১৫ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদাকাণ্ডে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সারদা কেলেঙ্কারি মামলায় তলব করা হয় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার তিনি হাজিরা দেবেন না বলে প্রথমে জানা গিয়েছিল। তবে দুপুরে সিবিআই দফতরে আসেন তিনি। সিবিআই দফতর আসতে দেখা যায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাকে ব্যক্তিগতভাবে তলব করা হয়নি। সংগঠনগতভাবে ডাকা হয়েছিল।” জানা গিয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সংক্রান্ত বিষয়েই জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। উল্লেখ্য, তৃণমূলের এই মুখপত্রের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে ফের ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। তার বয়ানে অসঙ্গতি ধরা পড়লে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…