অরূপ মাহাত: ৭৩ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্তের উরি ও রাজৌরি সেক্টরে পাক হানা, যোগ্য জবাব ভারতের। এদিন আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণ করে। দু পক্ষের গুলি বর্ষণে তিন পাক সেনার মৃত্যু হয়, এমনটাই দাবি ভারতীয় সেনার। নিহত তিন পাক সেনার নাম নাইক তনভীর, রামজান ও ল্যান্স নায়েক তইমুর।
যদিও পাকিস্তানের দাবি, জম্মু ও কাশ্মীরের সমস্যা থেকে নজর ঘোরাতেই সীমান্তে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পাল্টা জবাবে মৃত্যু হয়েছে পাঁচ ভারতীয় সেনার। পাক সেনা মেজর আসিফ গাফুর নিহত ৩ জওয়ানের ছবি পোস্ট করে লিখেছেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতেই সীমান্তে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের যোগ্য জবাবে ৫ ভারতীয় সেনাও নিহত হয়েছেন। ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং ভারতীয় সেনার শহীদ হওয়ার খবর মিথ্যা বলে জানান ভারতীয় সেনা। এদিন দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয় ভারতবর্ষের ৭৩ তম স্বাধীনতা দিবস।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…