সুস্থভাবে বাঁচতে সবাই চায়। তবে সুস্থভাবে বাঁচার জন্য যে কাজগুলো প্রতিদিন দরকার বা যে কাজগুলো করা উচিত নয়, সে সম্পর্কে অনেকেরই অজানা। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে নিয়মিত কিছু কাজ করা অবশ্যই উচিত, যা না করলে হতে পারে বিভিন্ন শারীরিক ক্ষতি। এক্ষেত্রে তাই শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাওয়ার পর কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। আসুন জেনে নিই কি কি সেই নিয়ম।
১। অনেকেরই খাওয়ার পর চা পান করার অভ্যাস থাকে, যা অত্যন্ত ক্ষতিকারক। খাওয়ার পরেই চা পান করলে তা দেহে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে যা খাওয়ারের প্রোটিন গ্রহণে শরীরকে বাধা প্রদান করে। এর ফলে হজমে সমস্যা দেখা দেয়।
২। ব্যস্ত জীবনে সময়ের অভাবে এমন অনেকেই রয়েছে যারা খাবার পর স্নান করে এর ফলে শরীরের অন্যান্য অংশেরক্ত চলাচল বেড়ে যায় ও পাকস্থলীর রক্ত চলাচল ক্ষমতা কমে আসে যা হজম শক্তিকে দুর্বল করে তোলে।
৩। খাওয়ার পরপরই ফল খাওয়া কখনই উচিত নয়। এটি খাবারকে পাকস্থলিতে আটকে দেয়। তাই খাবার এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়া উচিত।
৪। খাওয়ার পর ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। চিকিৎসকেরা বলেন খাওয়ার পরে একটি সিগারেট দশটি সিগারেটের মতো কাজ করে তাই এটি শরীরের ক্ষতি করে।
৫। খাওয়ার পর সাথে সাথে ঘুমানো একদমই উচিত নয়। কারণ খাওয়ার পর ঘুমোতে গেলে এটি খাবার হজমে বাঁধা দেয় যার ফলে গ্যাস্ট্রিক এর মত সমস্যা তৈরি হয়।
৬। খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘণ্টা পর ১০ মিনিট হাঁটা খুব উপকারি। এটি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। তবে খাবার খাওয়ার পর-পরই হাঁটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এতে অ্যাসিড রিফ্লাক্স হয় যা হজম শক্তি কে বাধা দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…