স্থায়িত্ব পরীক্ষায় চরমভাবে ফেল iPhone 15 pro max, মাত্র ৫ সেকেন্ডে ভেঙে যাচ্ছে একেবারে কাঁচের মত

মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গিয়েছে অ্যাপেলের আইফোন ১৫ সিরিজ। লঞ্চের আগেই কোম্পানির তরফে জানানো হয়েছিল তারা IPHONE 15 PRO MAX স্মার্টফোনটিতে টাইটেনিয়াম ডিজাইন ব্যবহার করছে যা এই ফোনটিকে ব্যাপক শক্তিশালী করে দেবে। কিন্তু আদতে দেখতে গেলে সেরকমটা হয়নি। আসলে আইফোন ১৫ প্রো ম্যাক্স স্মার্টফোনটি ডিউরেবিলিটি টেস্টে রীতিমতো ফেল করেছে। সম্প্রতি একজন জনপ্রিয় ইউটিউবার JerriRigEverything অ্যাপেল iphone ১৫ প্রো ম্যাক্স ডিভাইসের একটি ডিউরেবিলিটি টেস্ট করেছেন যাতে দেখা গেছে ফোনটির অবস্থা রীতিমত খারাপ হয়ে গিয়েছে। প্রথমবারেই এই স্মার্টফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। বলতে গেলে এই ডিভাইসটি খুব একটা শক্ত পোক্ত একেবারেই নয়।

ইউটিউবার এর এই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই এই ডিভাইসের পিছন দিকের প্যানেলের কাচে ফাটল ধরে গিয়েছে। ফোনের ডিসপ্লে এবং পিছনের প্যানেলে স্ক্র্যাচ পড়েছে। এই স্ক্র্যাচ দেওয়ার জন্য ওই ইউটিউবার ছুরি এবং কাটার ব্যবহার করেছিলেন। দেখা যাচ্ছে এই ছুরি সাইড প্যানেল এর উপরে দাগ রেখে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে অ্যাপেল কোম্পানির এই নতুন ডিভাইস কিন্তু সবদিক থেকেই খুবই দুর্বল। এই নতুন স্মার্টফোনে আপনারা ফিচার অনেক দেখতে পাচ্ছেন। তবে সেইসব ফিচার খুব একটা ভালো নয়।

আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালে লঞ্চ হওয়া iphone 6 সিরিজের স্মার্ট ফোনগুলিও এই ধরনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। অ্যাপেল বলে থাকে তাদের এই সমস্ত স্মার্ট ফোন দারুন ভালো ডিজাইন এবং অত্যন্ত উন্নত মানের জিনিস দিয়ে তৈরি। কিন্তু, আদতে সেরকমটা হয় না। এর আগেও iphone 6 সিরিজের স্মার্ট ফোন পকেট এর মধ্যেই বেঁকে যায়। এরপর ৭ সিরিজে নতুনভাবে অ্যালুমিনিয়ামের সার্জিক্যাল গ্রেড স্টেনলেস ইস্পাত ব্যবহার করা শুরু করে apple। তবে iphone ১৫, একেবারেই অ্যাপেলের মান রাখতে পারেনি। সবদিক থেকেই যেন এই স্মার্টফোন দুর্বল।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026