সোমনাথ বিশ্বাস: বর্তমানে বাইরে বেরোলে স্মার্ট ফোন সবসময়ই আমাদের পকেটে থাকে। আর এই বর্ষাকালে বাইরে বেরোলে যখন তখনই বৃষ্টি এসে যাচ্ছে। তাই সাধের স্মার্ট ফোনটিও ভিজে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকছে। তাই আপনার স্মার্ট ফোনটি ভিজে গেলে বা জল ঢুকে গেলে কি করবেন, সে বিষয়ে জানা খুবই জরুরি। তাই জেনে নিন, বৃষ্টিতে কোনো ভাবে আপনার স্মার্ট ফোনটি ভিজে গেলে বা জল ঢুকে গেলে কি করবেন।
ফোন বৃষ্টিতে ভিজলে যত তাড়াতাড়ি সম্ভব কোনো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন। ফোনের ভিতরে জল ঢুকে গেলে ফোন থেকে সিম, মেমোরি, ব্যাটারি খুলে ফেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
কিন্তু জল শুকানোর কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত না। এরপর ফোন টিকে কিছু সময় রোদে রাখুন, কোথাও অল্প জল থাকলে তা শুকিয়ে যাবে। এই ভাবেই বৃষ্টিতে ভিজলে বা জল ঢুকে গেলে বাঁচাতে পারবেন আপনার স্মার্ট ফোনটি। আর যদি আপনার ফোনটি ওয়াটার প্রুফ হয় তাহলে তো কোনো কথাই নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…