হাই অ্যালার্ট জারি করা হলো মুম্বই উপকূলে। জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। ইন্ডিয়ান কোস্ট গার্ড (আইসিজি) স্বাধীনতা দিবসের আগে মুম্বইয়ে হাই অ্যালার্ট জারি করেছে এবং পূর্ব ও পশ্চিম উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তত্ক্ষণাত্ খবর দেওয়ার জন্য বলেছে শহরের পুলিশকে। এক আধিকারিক জানিয়েছেন, ‘দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।’ আইসিজি- এর নির্দেশ পেয়ে মুম্বই পুলিশ সম্পূর্ণ শহরে সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে। মুম্বইয়ের ৭০টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে, সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ লুকিয়ে শহরে প্রবেশ না করতে পারে। ওই এলাকাগুলিতে যাতে কোনও গাড়িই না দাঁড়িয়ে থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিং-এর নির্দেশও দেওয়া হয়েছে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…