হাজিরা এড়ানোর চেষ্টা ব‍্যর্থ, সিবিআই দফতরে রাজীব কুমার!

রাজীব ঘোষ : ২০১৩ সালে রাজ‍্যে যখন চিটফান্ড কান্ড সামনে আসে, তখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার।চিটফান্ডকান্ডের তদন্তের জন্য সেই সময় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছিল।সিবিআইয়ের অফিসাররা রাজীব কুমারের কাছে জানতে চেয়েছেন সারদা, রোজভ‍্যালিকান্ডে রাজ‍্যের কোন কোন প্রভাবশালী নেতা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কী ব‍্যবস্হা নেওয়া হয়েছে, সেই বিষয়ে জেরা করার জন্য একাধিক বার রাজীব কুমারকে সিবিআই ডেকে পাঠিয়েছে।শুক্রবার রোজভ‍্যালিকান্ডে জেরা করতেই প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ফের ডেকে পাঠায় সিবিআই।

কিন্তু রাজীব বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।শুক্রবার সিআইডির এক অফিসারকে দিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে পারবেন না বলে খবর পাঠিয়েছিলেন রাজীব কুমার।তবে সিবিআইয়ের পক্ষ থেকে শুক্রবার রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।রোজভ‍্যালিকান্ডে সিবিআই রাজীবকে ফের জেরা করতে চায়।এর আগে সারদাকাণ্ডে রাজীব কুমারের ভূমিকা নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে বিভিন্ন তথ্য উঠে আসে।সেই তথ্যের ভিত্তিতে রাজীব কুমারের কাছে থেকে চিটফান্ডকান্ডে প্রভাবশালীদের সম্পর্কে জানতে চায় সিবিআই।

রোজভ‍্যালিকান্ডে এর আগেও রাজীব কুমারকে জেরা করেছে সিবিআই।সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে রাজীবকে ডেকে পাঠালেও তখন তিনি হাজিরা দেননি।শুক্রবার ঠিক সেই ভাবেই সিআইডির এক আধিকারিককে সিবিআইয়ের দফতরে পাঠিয়েছিলেন।সিআইডির সেই অফিসারকে সিবিআইয়ের আধিকারিকরা জানিয়ে দেন শুক্রবার রাজীব কুমারকে হাজিরা দিতেই হবে।তখন সিআইডির সেই অফিসার চলে যান।শুক্রবার দুপুরে রাজীব কুমার সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন।রাজীব কুমারকে রোজভ‍্যালিকান্ডে সিবিআইয়ের অফিসাররা জেরা করার জন্য ডেকেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026