১৫ ই আগস্ট কৃষক যোজনায় নতুন ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে তিনি কৃষক পেনশন যোজনা চালু করার কথা ঘোষণা করবেন। এই ঘোষণা অনুযায়ী ৩০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা! এই পেনশন স্কিমের সুবিধা পাবেন প্রায় ১২-১৩ কোটি কৃষক৷ কৃষি সচিব রাজ্যগুলিকে ইতিমধ্যেই চিঠি লিখে এই স্কিম মেকানিজম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রথম পর্যায়ে ৫ কোটি কৃষকদের কাছে পৌঁছবে সরকার৷ এই যোজনা অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও কৃষক এই যোজনার সঙ্গে যুক্ত হতে পারবেন৷ ৬০ বছর বয়সের পর তাঁরা কৃষক পেনশন যোজনা অনুযায়ী ৩০০০ টাকা প্রতি মাসে পেনশন পাবেন৷ যদি ওই ব্যক্তির কোনও কারণে মৃত্যু হয় তাহলে তার স্ত্রী পেনশনের ৫০ শতাংশ পাবেন৷ এই যোজনায় প্রথম পর্যায়ে খরচ হতে চলেছে প্রায় ১০ হাজার কোটি টাকা৷
সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষকদের পেনশন ফান্ড ম্যানেজ করবে LIC সংস্থা৷ আগামী সপ্তাহ থেকে এই যোজনার রেজিষ্ট্রেশন শুরু করা হবে৷ যোজনার নিয়ম অনুযায়ী ১৮ বছর থেকে যদি কেউ এই যোজনা রেজিষ্ট্রেশন করে তাহলে তাকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে৷ এরপর সরকারও প্রতি মাসে ১০০ টাকা করে তাঁর পক্ষ থেকে জমা করবে৷
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…