অরূপ মাহাত: রাখী উৎসব ভাই বোনের পবিত্র সম্পর্ককে সুন্দর ভাবে প্রকাশ করার উৎসব। শাস্ত্র মতে এই উৎসবের তাৎপর্য বিশাল। রাখী উৎসব বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও তাকে সারাজীবন রক্ষা করার প্রতীক হয়ে ওঠে। সাধারণের মতো ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বরাও মেতে উঠেন এই উৎসবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উৎসবে সামিল হবেন অন্যান্য বারের মতোই। গত ২৪ ধরে প্রতি বছর এই রাখী পূর্ণিমার দিন মোদির হাতে রাখী বাঁধেন এক মুসলিম মহিলা। নাম কমর জাঁহা, মোদির পাতানো বোন।
এই কমর জাঁহা আসলে কে? বহু বছর আগে পাকিস্তানের করাচি থেকে আমেদাবাদে এসে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন এই মহিলা। এখানে এসেই তিনি মোদির বোন হয়ে ওঠেন। এবং তারপর থেকেই এই বিশেষ দিনটিতে মোদিকে রাখী পরিয়ে আসছেন তিনি। গত ২৪ বছরে একবারও মিস করেননি এই দিনটি। প্রতি বছরই রাখী বেঁধেছেন মোদিকে।
‘তিন তালাক’ রদ করে মুসলিম বোনেদের যে উপহার দিয়েছেন মোদি তাতে এবারের রাখীটা খুব ‘স্পেশাল’ বলে সংবাদমাধ্যমকে জানালেন কমর। তার কথায়, ‘শুধু তিন তালাকই নয়৷ এবারের রাখীটা আরও স্পেশাল। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে মোদি যা করেছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…