Categories: দেশনিউজ

৩১ আগস্ট প্রকাশিত হবে NRC চূড়ান্ত তালিকা, তোলপাড় রাজ্য জুড়ে!

অরূপ মাহাত: অসমের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এখন আর কোনভাবেই পুনর্মূল্যায়নের জন্য খোলা যাবে না। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোন নথি আর পুনর্মূল্যায়ন করা হবে না। আধারের মতোই সুরক্ষিত রাখতে হবে এনআরসির তথ্য। আগামী ৩১ আগস্ট চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে। অসম এনআরসি পুনর্মূল্যায়ন নিয়ে একটি আবেদনে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরম্যান-এর বেঞ্চ আজ জানান, অসম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, তাদের নাম ৩১ আগস্ট অনলাইনে প্রকাশ করা হবে। এনআরসিতে যাদের নাম রয়েছে তাদের নামের তালিকার হার্ড কপি সংশ্লিষ্ট জেলা অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর আসামে যে সব মানুষের জন্ম হয়েছে, তারা তালিকা থেকে বাদ পড়বে। বাদ যেতে পারে তাদের বাবা মায়ের নামও। শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার, অসম সরকার ও এনআরসি কো-অর্ডিনেটরদেরও এনআরসি নথিতে লিমিটেড অ্যাকসেস থাকবে৷ প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে অসম বিধানসভায় জেলা ভিত্তিক এনআরসি নথির খসড়া ফাঁস হয়৷ যে কারণে এত কড়াকড়ি বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026