Categories: নিউজ

৩৭০ এর পর কি ৩৭১ খারিজ হবে? প্রশ্ন বিরোধীদের

রাজীব ঘোষ : মঙ্গলবার লোকসভায় ৩৭০ ধারা বিলোপের কথা তুলতেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়।কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হয়, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর এবার কি উত্তর-পূর্ব ভারতের জন্য তৈরী ৩৭১ ধারাও খারিজ করে দেওয়া হবে?লোকসভাকে এড়িয়ে এই ৩৭১ ধারাও তুলে দেওয়া হবে কিনা সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়।বলা হয়, কোনো রাজ‍্য যখন ভাঙা হয়, তখন তার বিধানসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবিধানের ৩ নং ধারায় সেটা বলা রয়েছে।অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হবার সময় একই জিনিস হয়েছিল।জম্মু-কাশ্মীরে বর্তমানে কোনো বিধানসভা নেই।তাই সেটা এড়িয়ে কীভাবে রাজ‍্য ভেঙে দেওয়া হলো?লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব প্রশ্ন তোলেন, ৩৭০ ধারার পাশাপাশি সংবিধানের ৩৭১ ধারা রয়েছে।সেখানে ৩৭১ ধারার এ থেকে আই পর্যন্ত রয়েছে।

ওই ধারায় নাগাল‍্যান্ড,অসম,অন্ধ্রপ্রদেশ, মণিপুর, এবং সিকিমকে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে।এখন ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রীয় সরকার কি ৩৭১ ধারাও খারিজ করবে?স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে কংগ্রেসের মনীশ তিওয়ারি বলেন, ওই সব রাজ‍্যকে আপনি কী বার্তা দিতে চলেছেন?এদিন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, কাশ্মীর সমস্যা অভ‍্যন্তরীন না দ্বিপাক্ষিক বিষয়।

সরকার স্পষ্ট করুক, কাশ্মীর সমস্যা কী ধরনের? এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের উদ্দেশ্যে লোকসভায় বলেন, কংগ্রেস আগে স্পষ্ট করুক কংগ্রেস ৩৭০ ধারা বিলোপের পক্ষে নাকি পক্ষে নয়।আগে এটা তারা জানাক।স্বাভাবিক ভাবেই ৩৭০ এর পর এবার ৩৭১ নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026