কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই রেশন কার্ড নিয়ে কঠোর হচ্ছে। যারা যারা রেশন কার্ড রাখার শর্ত পূরণ করতে পারবে না তাদের সরকারের কাছে রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এক বছরের মধ্যে বাংলা রেশন গ্রাহকের সংখ্যা অনেক কমেছে। এই বছরে ব্লক করা হয়েছে দেড় কোটি রেশন কার্ড।
রাজ্য খাদ্য দফতরের এমন পরিসংখ্যান চিন্তায় ফেলেছে রাজ্যবাসীদের। জুলাই ২০২১ সালে বাংলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৪৫ লাখ। আগস্ট ২০২২ এ তা নেমে হয়েছে ৯ কোটি ১৩ লাখ। বলা যেতে পারে, এক বছরের মধ্যে রাজ্যে রেশন গ্রাহকদের সংখ্যা কমেছে ১ কোটি ৩২ লাখ জন। তবে প্রশ্ন এক বছরের মধ্যে বাংলার রেশন গ্রাহকদের সংখ্যা এত কমল কি করে?
রাজ্য খাদ্য দফতর সুত্রে খবর রেশন কার্ড ও খাদ্য বন্টন ব্যবস্থায় সচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সচ্ছতা রক্ষার জেরে কমছে গ্রাহকদের সংখ্যা। এই এক বছরে রাজ্যজুড়ে খাদ্য দফতরের অভিযানে মৃত, ভুয়ো, অবৈধ ও অস্তিত্বহীন গ্রাহকদের রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। রেশন ব্যবস্থায় সচ্ছতা আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের রেশন কার্ড পুরোপুরি ব্লক করা হবে না সেগুলিকে আপাতত ব্লক করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…