১ জিবিপিএস গতি এবং ৬৬০০ জিবি ডেটা, দেখে নিন জিওর সবথেকে ভালো প্রিপেড প্ল্যান কোনটি

ভারতের টেলিকম দুনিয়ায় সবথেকে বড় কোম্পানি হলো জিও। সম্প্রতি তারা তাদের এয়ার ফাইবার পরিষেবা চালু করার তারিখ ঘোষণা করে দিয়েছে। এটি হতে চলেছে একটি ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা যা আপনাকে ফাইভ-জি ডেটা এবং অন্যান্য বড় বড় সুবিধা প্রদান করতে চলেছে। গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক জিওর এই নতুন এয়ার ফাইবারে আপনারা নতুন কি কি ফিচার পেতে চলেছেন। তার পাশাপাশি, এই ফাইবার পরিষেবায় কি কি প্ল্যান থাকছে সেটাও আপনাদের জানিয়ে দিতে চলেছি আমরা।

জিও এবং এয়ারটেল উভয়ই তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে থাকে। এই সমস্ত প্ল্যানের গতি ৩০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত। এছাড়াও বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধে দেওয়া হয়। জিওর প্রিপেইড মাসিক ফাইবার প্ল্যানগুলো কিরকম।

জিওর ফাইবার প্রিপেইড প্ল্যান এর সম্পূর্ণ তালিকা

৩৯৯ টাকার প্ল্যান – জিও কোম্পানির এই প্ল্যানে আপনি ৩০ দিনের বৈধতা এবং সর্বাধিক ৩০ এমবিপিএস এর গতি পেয়ে যাবেন। আনলিমিটেড ডাটা এবং ভয়েস কলিং অফার করা হবে এই প্ল্যানের সাথে।

৬৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান আপনাকে ৩০ দিনের বৈধতা দেবে এবং সাথেই বিনামূল্যে ভয়েস কলিং এবং আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস সহ ১০০ এমবিপিএস এর গতি অফার করবে।

৯৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ডাটা এবং কলিং সহ ১৫০ এমবিপিএস এর গতি। জিও টিভি জিও সিনেমা জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সম্পূর্ণ এক্সেস আপনারা পাবেন এই প্ল্যানের সাথে।

১৪৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান এর সাথে আপনারা Netflix jio cinema jiosaavn Amazon Prime Disney + Hotstar সহ ১৮টি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর সাথেই আপনারা পাবেন ৩০০ এমবিপিএস গতি

২৪৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যান এর সাথে আপনারা Netflix jio cinema jiosaavn Amazon Prime Disney + Hotstar সহ ১৮টি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর সাথেই আপনারা পাবেন ৫০০ এমবিপিএস গতি।

৩৯৯৯ টাকার প্ল্যান – এর সাথে আপনাকে দেওয়া হবে ৩৫ হাজার জিবি ডেটা। তার সাথেই আপনারা পাবেন অতিরিক্ত ৭৫০০ জিবি বোনাস ডাটা। ১ জিবিপিএস গতি পাওয়া যাবে। সমস্ত অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সবমিলিয়ে এটা হতে চলেছে আপনার জন্য সবথেকে ভালো অফার।

৮৪৯৯ টাকার প্ল্যান – এখানে আপনাকে দেওয়া হবে ১ জিবিপিএস গতিতে ৬৬০০ জিবি ইন্টারনেট। এছাড়াও সমস্ত অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন আপনাকে দেওয়া হবে। আপনারা যদি বাড়িতে অনেক জন থাকেন তাহলে আপনারা এই প্লান ব্যবহার করতে পারেন। এমনিতে এই প্ল্যান অত্যন্ত ব্যয়বহুল। যদি অনেক জন না থাকে তাহলে এই প্ল্যান আপনি না কিনতেও পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026