রাজ্য

বাংলায় ঘন্টায় করোনায় মৃত্যু হচ্ছে ১ জনের, আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন

চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। আজ রবিবার ফের দৈনিক সংক্রমনের রেকর্ড ভেঙ্গে দিল বাংলার করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪১৯ জন। এই পরিসংখ্যান রীতিমতো উদ্বিগ্ন ফেলেছে রাজ্যবাসীকে।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বাংলার মধ্যে সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে কলকাতা। শুধু মাত্র কলকাতাতেই ২৪ ঘন্টায় ২১৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে সবাইকে চমকে দিচ্ছে একটি পরিসংখ্যান এর তথ্য। বাংলায় প্রতি ঘন্টায় মৃত্যু হচ্ছে ১ জনের ও আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন। করোনা সংক্রমনের এমন গগনচুম্বী রূপ গতবছরও ছিল না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার। দিনে দিনে করোনার প্রভাব আতঙ্ক বাড়াচ্ছে মানুষদের মধ্যে। তারমধ্যে বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রান্তে প্রান্তে চলছে জনসভা এবং রোড শো। প্রত্যেকেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই মেলামেশা করছে। আর তাতেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026