দেশ

আর কিছুদিনের মধ্যেই বাতিল হবে পুরনো ১০০ এবং ১০ টাকার নোট, সিদ্ধান্ত আরবিআই এর

আবারও নতুন করে বাতিল হতে পারে পুরনো নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ (B Mahesh) জানিয়েছেন আগামী মার্চ এবং এপ্রিলের মধ্যে পুরনো ১০০ এবং ১০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বি মহেশজেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা সংস্থার সাথে কথা বলে তাদের নতুন পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন অনেক সময় ব্যবসায়ীরা ১০ টাকার কয়েন গ্রহণ করতে চান না। গ্রামাঞ্চলে এই সমস্যা অত্যন্ত বেশি। আর আরবিআই এবং ব্যাংকের জন্য এই বিষয়টি অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

যদিও আরবিআই সবসময় বলে এসেছে এই মুহূর্তে ১০ টাকার কয়েন সব সময় গ্রহণযোগ্য। নতুন করে ১০ টাকার কয়েন বের করা হয়েছে। কিন্তু মানুষ নিজেদের মধ্যে এই ধরনের গুজব ছড়িয়ে নিজেরা সমস্যা তৈরি করছেন। সেই কারণে রিজার্ভ ব্যাংকে আবার এই বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। যদিও, আপনারা সকলেই জানেন কিছু বছর আগে এই নোট বাতিলের ঘটনায় সমস্যায় পড়তে হয়েছিল সারা ভারতবাসীকে। সেই সময় ব্যাংকের বাইরে দেখা গিয়েছিল লম্বা লাইন। আবারো নতুন করে সেই ধরনের লাইন দেখার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

২০১৯ সালে ল্যাভেন্ডার রংয়ের ১০০ টাকার নোট বের করেছিল আর বি আই। এছাড়া ২০১৬ সালে আনা হয়েছিল ২,০০০ টাকার নোট। নতুন ৫০০ এবং ১,০০০ টাকার নোট মার্কেটে আনা হয়। তবে গ্রাহকদের সুবিধার্থে ২,০০০ টাকার নোট পাল্টে ৫০০ এবং ১০০ টাকার নতুন নোটের প্রোডাকশন বাড়ানো হয়েছিল। এখন আবার নতুন করে পুরনো ১০০ এবং ১০ টাকার নোট বাতিলের পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026