বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের কারণে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে স্থলের দিকে। আগামী ৪৮ ঘন্টায় এটি আরো বেশি শক্তিশালী হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল হয়ে এই নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর কারণে অন্ধ্র, ওড়িশা, ও বাংলা উপকূলে ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বাংলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার দুপুরে মেঘে ঢেকে যায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ। হঠাৎ বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। দুপুর বাড়তেই বৃষ্টি নামার ফলে স্বস্তি মেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের। তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী।
দুই মেদিনীপুর , দুই চব্বিশ পরগনা, ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অন্যদিকে, ১০ জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, এবং পূর্ব বর্ধমান। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে ধারণা করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…