নিউজ

দুর্গাপূজায় চলবে ৫০ জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন, সার্ভিস পাবেন রাতভর

দুর্গাপুজোর আগে রাজ্যবাসীর জন্য আবারো নতুন করে সুখবর নিয়ে এলো পূর্ব রেলওয়ে। পুজোর মৌসুমে রাজ্যবাসীর জন্য নতুন একগুচ্ছ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্গাপূজার জন্য অতিরিক্ত ৫০ জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর এই বছর কলকাতার দুর্গাপূজো আরো জাঁকজমক পূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন বড় পুজো মণ্ডপ গুলিতে মানুষের ঢল নামতে শুরু করেছে। আগামী দিনগুলিতে কলকাতার পূজা মন্ডপগুলিতে আরও বেশি মানুষ আসবেন বলে মনে করছেন অনেকে। তবে শহরতলী এবং আশেপাশের জেলাগুলির মানুষের কলকাতায় আসার সব থেকে ভালো মাধ্যম হলো ট্রেন। ঠিক সেই কারণেই পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনের যাত্রীদের ভিড় সামলানোর জন্যই অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

এই স্পেশাল লোকাল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এবং সব স্টেশনে থামবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রুটে কয়টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে।

১. শিয়ালদহ-রানাঘাট লাইনে চলবে একজোড়া স্পেশাল ট্রেন যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২:৪০ মিনিটে এবং রানাঘাট থেকে ছাড়বে রাত ১১:৪৫ মিনিটে।

২. দুই জোড়া ট্রেন চলবে শিয়ালদহ- নৈহাটির রুটে, যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ২ঃ৩০ মিনিটে এবং রাত ১:৪৫ মিনিটে। অন্যদিকে নৈহাটি থেকে ছাড়বে রাত ১২:২৫ মিনিটে এবং রাত ২:৫৫ মিনিটে।

৩. একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-বনগাঁ লাইনে, যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২:৪০ এ এবং বনগাঁ থেকে ছাড়বে রাত ১১:৫৫ মিনিটে।

৪. একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনি রুটে, যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১:৩০ মিনিটে এবং ডানকুনি থেকে ছাড়বে রাত ১২:২৫ মিনিটে।

৫. এক জোড়া ট্রেন চলবে রানাঘাট – বনগাঁ লাইনে, যেটি রানাঘাট থেকে ছাড়বে রাত ১০টায় এবং বনগাঁ থেকে ছাড়বে রাত ৯:৫৮ মিনিটে।

৬. তিন জোড়া ট্রেন চলবে শিয়ালদহ-বারুইপুর লাইনে, যেটি বারুইপুর থেকে ছাড়বে বিকেল ৪:৩৮ মিনিটে, রাত ১:২৫ মিনিটে এবং রাত ৩:১০ মিনিটে। অন্যদিকে শিয়ালদহ থেকে ছাড়বে দুপুর ৩:২০ মিনিটে, রাত ১২:৩০ মিনিটে এবং রাত ২:২০ মিনিটে।

৭. এক জোড়া ট্রেন চলবে, শিয়ালদহ-বজবজ লাইনে, যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১:৩০ মিনিটে এবং বজবজ থেকে ছাড়বে রাত ১২:৩০ মিনিটে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026