করোনা যুদ্ধে জয়ী ১০১ বছরের বৃদ্ধা
এবার করোনা যুদ্ধে জয়ী হলেন ১০১ বছরের এক বৃদ্ধা। শনিবার তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অন্তর্গত শ্রী পদ্মাবতী মহিলা কোভিড হাসপাতাল থেকে ছাড়া পান ১০১ বছর বয়সী পি মঙ্গম্মা। ১২ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসায় এখন সুস্থ হয়েছেন তিনি। চিকিৎসক থেকে শুরু করে নার্স, মেডিক্যাল কর্মী ও স্যানিটেশন কর্মী সবার সেবার মাধ্যমে এখন তিনি করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন।
হাসপাতালের সুপার বলেছেন যে কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ১২ দিন যুদ্ধ চালিয়ে আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসক বলছেন যে যাঁরা করোনাকে ভয় পাচ্ছেন তাদের কাছে মঙ্গম্মা এক বিশেষ উদাহরণ। সাহস আর আত্মবিশ্বাসের সাথে লড়েছেন তিনি।
মঙ্গম্মাকে দেখে বোঝাই যাই না যে তিনি শতবর্ষ পার করেছেন। তিনি সুস্থ হয়ে যাবার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…