দেশ

কয়েক মিনিটের জন্য অক্সিজেন নেই, প্রাণ গেল ১১ মুমূর্ষু করোনা রোগীর

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশের স্বাস্থ্যব্যবস্থা। কোথাও রোগীরা বেড পাচ্ছে না তো আবার কোথাও হাসপাতালে অক্সিজেনের অভাব। এই অক্সিজেনের অভাবে দ্বিতীয় ঢেউতে অনেক রোগীর মৃত্যু ঘটেছে। আবারো গতকাল অক্সিজেনের অভাবে তিরুপতির SVRR সরকার জেনারেল হাসপাতালে ১১ জন রোগীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, গত কাল অর্থাৎ সোমবার ওই হাসপাতালে মাত্র কয়েক মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বিঘ্নিত ছিল। আর সেই কয়েক মিনিটের ব্যবধান কেড়ে নিয়েছে ১১ মুমূর্ষু করোনা রোগীর প্রাণ। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো অব্দি মৃতের সংখ্যা জানায়নি। তবে মৃত রোগীদের পরিবার দাবি করেছে যে ওই হাসপাতালে কমপক্ষে ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জানা গিয়েছে হাসপাতালের ১০ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক খালি হয়ে গেছিল। সেই ট্যাংক ভরা হচ্ছিল। কিন্তু সেই মাঝের সময়ের মধ্যেই অক্সিজেন সরবরাহ না পেয়ে বিপত্তি ঘটে গেল।

ঘটনার খবর পেয়ে গতকাল এলাকার জেলাশাসক এম হরিনারায়ন হাসপাতালে যান। সেখানে তিনি অক্সিজেন সরবরাহে কোন কারচুপি হচ্ছে নাকি তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এস জগনমোহন রেড্ডি। সমস্ত হাসপাতালে আছে অক্সিজেন সরবরাহ যাতে ঠিকঠাক থাকে তার নির্দেশ দিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026