নিউজ

11% DA Hike: একধাক্কায় DA বাড়লো ১১ শতাংশ, পাবেন এই রাজ্যের একশ্রেণীর সরকারি কর্মচারীরা, জানুন বিস্তারিত

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। একদিকে বাংলা সরকার মাত্র ৩ শতাংশ DA বৃদ্ধি করায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা করোনাকালের বকেয়া ১৮% DA পাবেন না। সেই নিয়েও কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে চাপা অসন্তোষ। এর মাঝেই এই রাজ্যের সরকার তাদের কিছু কর্মচারীর জন্য একধাক্কায় ১১% DA বাড়িয়ে দিল। কোন রাজ্য বা কাদের মহার্ঘ্য ভাতা বাড়ল? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% DA বৃদ্ধি নিয়ে সরগরম গোটা জাতীয় রাজনীতি। তারমাঝেই সরকারি কর্মচারীদের একাংশের ১১% DA বৃদ্ধির ঘোষণা করছে এক রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, এমন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। প্রায় ১৮,০০০ কর্মীর মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগম কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। বুধবার সেই প্রস্তাবে অনুমোদন পড়ে গিয়েছে।।

জানা গিয়েছে, এতদিন উত্তরপ্রদেশের রাজ্য সড়ক পরিবহণ নিগমের কর্মীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তাঁদের ডিএ বেড়ে দাঁড়াল ২৮ শতাংশ। যা ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। পরবর্তী বেতন থেকে সেই বর্ধিত ডিএ পাবেন উত্তরপ্রদেশের রাজ্য সড়ক পরিবহণ নিগমের কর্মীরা। এই কর্মচারীদের বেতন DA বৃদ্ধির পর ২,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026