দেশ

৮ বছরের মেয়েকে কুয়ো থেকে তুলতে ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

খেলতে খেলতে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল ৮ বছরের একটি বাচ্চা মেয়ে। আর তাকে বাঁচানোর জন্য ৪০ ফুটের কুঁয়ো থেকে তাকে উদ্ধার করার জন্য সেই কুঁয়োর মধ্যে ঝাঁপ মারলেন ৪০ জন। কিন্তু তাদের মধ্যে অনেকেরই শেষ রক্ষা হল না। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শিশুটির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খবর না পাওয়া গেলেও এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এই ঘটনায় অন্তত কুড়ি জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো শিশুটির ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়। বিদিশার গঞ্জবাসদা গ্রামে এক কিশোরী খেলতে খেলতে হঠাৎ কুয়োর মধ্যে পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছিল। খবর পেয়ে গ্রামবাসীরা সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য ছুটে আসে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে ঘটে বিপত্তি। কুঁয়োর দেয়াল ধ্বসে গিয়ে সেই কুঁয়োর মধ্যে পরে যান ৪০ জন গ্রামবাসী। তাদের মধ্যে কয়েক জন গ্রামবাসীকে মৃত এবং জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু ওই শিশুটির ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

উদ্ধার কাজে নেমে পড়েছে মধ্যপ্রদেশ পুলিশ এবং তাদের স্পেশাল টিম। মধ্যপ্রদেশের মন্ত্রী বিসওয়াস সারাং, এবং অ্যাডিশনাল দিরেক্টর অফ জেনারেল সাই মনোহর জানিয়েছেন উদ্ধার কাজের জন্য তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সমস্ত প্রস্তুতি। জানা যাচ্ছে ঘটনাস্থলে বর্তমানে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ দল এবং সেনার দল রয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি প্রত্যেক আহত এবং মৃতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। প্রত্যেক মৃতদের পরিবারের মাথাপিছু একজনকে সরকারি চাকরি এবং ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আহত পরিবারের মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে দু লক্ষ টাকা করে কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026