ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দিনে ২১ টাকা বিনিয়োগ করে ১১০ শতাংশ রিটার্ন, এলআইসি দিচ্ছে দারুন সুযোগ

ভারতের বাজারে এখন বহু বীমা এখনো ভারতবাসী আস্থা রাখেন এলআইসি সংস্থার উপরে। বেসরকারি বীমা সংস্থার ভিড়ে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের উপরে ভরসা করেন এখনো বহু বিনিয়োগকারী। এই কারণ এই মুহূর্তে দেশে এলআইসির কোন বিকল্প নেই। সম্প্রতি নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য তাই এলআইসি নিয়ে চলে এসেছে একটি নতুন প্রকল্প যেখানে মাত্র ২১ টাকা বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ১১০% রিটার্ন। এলআইসির এই বিশেষ প্রকল্পের নাম রাখা হয়েছে ভাগ্যলক্ষ্মী প্রকল্প এবং কম বিনিয়োগে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমানোর জন্য এটি সবথেকে ভাল প্রকল্প।

এলআইসি ভাগ্যলক্ষী প্ল্যান একটি নন লিঙ্ক, ব্যক্তিগত মাইক্রো ইন্সুরেন্স টার্ম প্ল্যান। এখানে বিনিয়োগ করলে, মেয়াদ পূর্তির পর আপনারা ১১০ শতাংশ রিটার্ন পেয়ে যাবেন। আপনি বিভিন্ন সময়ের জন্য এই বীমা পলিসি কিনতে পারেন। এই প্রকল্পের ন্যূনতম বীমাকৃত অংকটা ৫০ হাজার টাকা। আর সর্বোচ্চ অঙ্ক ২ লক্ষ টাকা। প্ল্যান কেনার বয়স ৮ বছর থেকে ৪২ বছর পর্যন্ত। আর প্রিমিয়াম পরিষদের ন্যূনতম সময়কাল ৫ বছর। প্রিমিয়াম পরিশোধ করার সর্বোচ্চ সময়কাল ১৩ বছর। পলিসির মেয়াদ প্রিমিয়াম পেমেন্টের মেয়াদের থেকে ২ বছর বেশি। এই প্লানের সর্বোচ্চ পরিপক্কতার বয়স ৬৫ বছর।

যদি কোন ব্যক্তি ২০ বছর বয়সে ১৫ বছরের জন্য এলআইসি ভাগ্য লক্ষ্মী প্ল্যান কিনতে চান তবে সেই পরিস্থিতিতে তাকে ১৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। যদি আপনার বীমার পরিমান ২ লাখ টাকা হয় তাহলে প্রতি ১ হাজার টাকার জন্য আপনারা ৩৭.২০ টাকা করে প্রিমিয়াম দেবেন। এক্ষেত্রে আপনার প্রিমিয়াম হবে বছরে ৭,৪৪০ টাকা। এমন পরিস্থিতিতে আপনাকে একদিন মাত্র ২১ টাকা খরচ করতে হবে এবং আপনি ১৫ বছরের মেয়াদ পূর্তিতে ২ লক্ষ টাকা পুরোটাই রিটার্ন পাবেন। আপনার বিনিয়োগ করা টাকার ১১০% পরিমাণ এই রিটার্ন। তাই আর বেশি দেরি না করে আপনার বাড়ির কাছাকাছি যেকোনো LIC শাখায় গিয়ে এই পলিসি কিনে ফেলতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026