নিউজ

কুয়াশার কারণে ৩ মাস সম্পূর্ণ বাতিল পূর্ব রেলের ১২ টি ট্রেন, আংশিকভাবে বাতিল আরও কিছু ট্রেন, রইলো তালিকা

শীতের পরশ লেগেছে বাংলা সহ ভারতের একাধিক রাজ্যে। ভোরের দিকে এবং বিকেলের দিকে ঘন কুয়াশার দেখা মিলছে। এই কুয়াশার কারণে তিন মাস পূর্ব রেল বাতিল করতে চলেছে একাধিক দূরপাল্লার ট্রেন। এই প্রসঙ্গে পূর্ব রেল একটি নোটিশ জারি করে জানিয়েছে যে আগামী ১ লা ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের ২ তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে ১২ টি দূরপাল্লার ট্রেন। পাশাপাশি বেশ কিছু রুটে দূরপাল্লার ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। আবার কিছু কিছু রুটে আংশিকভাবে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। কোন কোন ট্রেন সম্পূর্ণভাবে বাতিল বা কমানো হয়েছে তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্পূর্ণভাবে বাতিল ট্রেনের তালিকা:

  1. ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  2. ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  3. ১৪০০৪ নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার এবং বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  4. ১৪০০৩ মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস: ৩ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  5. ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  6. ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে আগামী ২ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  7. ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (২৫ ট্রিপ)।
  8. ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (২৫ ট্রিপ)।
  9. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (৬৪ ট্রিপ)।
  10. ১২৩৭০ দেরাদুন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে (৬৪ ট্রিপ)।
  11. ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  12. ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।

ট্রেনের সংখ্যা কমা রুটের তালিকা:

  1. ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস: চলতি বছরের ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (৩৯ ট্রিপ)।
  2. ১২৯৮৭ শিয়ালদা-আজমেঢ় সুপারফাস্ট এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত প্রতি বুধবার, শুক্রবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (৩৯ ট্রিপ)।
  3. ২২৪০৬ আনন্দবিহার-ভাগলপুর ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস: ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার ট্রেন বাতিল থাকবে (১২ ট্রিপ)।
  4. ২২৪০৫ ভাগলপুর-আনন্দবিহার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস: ৮ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (১২ ট্রিপ)।
  5. ১২৩৬৭ ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  6. ১২৩৬৮ আনন্দবিহার-ভাগলপুর এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত প্রতি বুধবার এবং শুক্রবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  7. ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  8. ১৩০২০ কাঠগোদাম-হাওড়া এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।

আংশিক বাতিল ট্রেনের তালিকা:

  1. ১২১৭৭ হাওড়া-মথুরা সাপ্তাহিক এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলি আগ্রা থেকে মথুরার মধ্যে বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  2. ১২১৭৮ মথুরা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলি মথুরা এবং আগ্রার মধ্যে বাতিল থাকবে। আগ্রা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি (১৩ ট্রিপ)।
  3. ১২৩১৯ কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, সেগুলি মথুরা এবং আগ্রার মধ্যে চলবে না (১২ ট্রিপ)।
  4. ১২৩২০ আগ্রা ক্যান্টনমেন্ট -কলকাতা সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, সেগুলি আগ্রা এবং মথুরার মধ্যে চলবে না (১২ ট্রিপ)।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026