ভাইরাল & ভিডিও

Viral Video: গ্রামে ধরা পড়লো ১২ ফুটের বিশাল কিং কোবরা, ভিডিও দেখলে ভয় পাবেন

ভারতীয় পরিবেশে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালের আবির্ভাবের সাথে সাথে বেড়ে যায় সাপের উপদ্রব। বিশেষ করে পর্বতময় রাজ্যগুলি এবং জঙ্গলে আবর্তিত অঞ্চল গুলিতে বেড়ে যায় চোখে পড়ার মতো সাপের উপদ্রব। ফলে সেই সমস্ত অঞ্চলে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। তবে ভারতে প্রাপ্ত ৯০ শতাংশ সাপ নির্বিষ হওয়ার কারণে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন গ্রামবাসী। তাছাড়া বিষধর সাপ দেখামাত্রই বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এসে সেই সমস্ত সাপগুলিকে নিরাপদে উদ্ধার করেন বলেই আজ সাপের কামড়ে মৃত্যুর হার বেশ কমেছে ভারতবর্ষে।

১২ ফুটের কিং কোবরা

ভারতের জলবায়ুতে কিং কোবরা একটি বিরল প্রজাতি বলে ইতিমধ্যে দাবি করা হয়েছে বনদপ্তরের থেকে। তবে মাঝেমধ্যে ভারতবর্ষে এমন কয়েকটি কিং কোবরা দেখা গেছে, যেগুলি দেখবে হৃদস্পন্দন বেড়ে যাবে আপনার। সম্প্রতি ঠিক তেমনি একটি বিশাল আকৃতির কিং কোবরা ধরা পড়েছে বনদপ্তরের হাতে। আগুম্বে রেইনফরেস্ট রিসার্চ স্টেশন (এআরআরএস) এর ফিল্ড ডিরেক্টর অজয় গিরি ইনস্টাগ্রামে এই অবিশ্বাস্য উদ্ধার ভিডিওটি পোস্ট করেছেন, যা ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখে রাতের ঘুম উড়ে গেছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের।

ভাইরাল ভিডিওর বিবরণ

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গুল্ম জাতীয় গাছের ডালে কুন্ডলী আকৃতিতে বসে রয়েছে প্রায় ১২ ফুটের এক বিশাল কিং কোবরা। সংবাদ পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে কৌশলে বিশাল আকৃতির সাপটিকে ধরে ফেলেন। তবে বিশাল আকৃতির এই সাপটিকে দেখার জন্য দূর থেকে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া প্রেমীরা বলছেন,”ও মাই গড, উদ্ধারকর্মীরা তৎপরতার সাথে ভালো কাজ করেছে”। আবার অনেকেই লিখেছেন,”এটাই ভারতীয় বন অঞ্চলের সৌন্দর্য”। দেখুন ভাইরাল ভিডিও-

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026