রাজ্য

বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধ, উত্তপ্ত তুফানগঞ্জ

বাংলায় গেরুয়া শিবিরের সহ-পর্যবেক্ষকের দায়িত্বে এসেই সাথে সাথে উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন অমিত মালব্য। বুধবার তথা গতকাল শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার নেতাদের সাথে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা ও করেন তিনি। এরই মাঝে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে জ্বলে উঠেছে গোটা উত্তরবঙ্গ। যার প্রতিবাদে কোচবিহার তুফানগঞ্জে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে পদ্ম শিবির। আর এই বনধ কে ঘিরে উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা। সকাল থেকেই মানুষের যাতায়াত বেশ কম বলে সূত্রের খবর। সাথে খোলেনি দোকানপাট ও। টায়ার জ্বালিয়ে করা হচ্ছে প্রতিবাদ।

অভিযোগ নাককাটিগাছ এলাকার পূর্ব শিকারপুরে বুধবার সকালে খুব করা হয়েছে একজন বিজেপি কর্মীকে। জানা গিয়েছে সেই কর্মীর নাম কালাচাঁদ কর্মকার। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। সূত্র হতে জানা গিয়েছে যে, নিহত কালাচাঁদ কে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রের খবর, বিজেপি করার অপরাধেই তাঁদের উপর আক্রমণ করা হয়েছে। বিজেপি জেলা নেতৃত্ব হতে অভিযোগ আনা হয়েছে শাসক শিবিরের ওপরে। তাদের মতে, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই। স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাতে স্থানীয় ২ টি ক্লাবের মধ্যে শুরু হয়েছিল অশান্তি। সেই বিবাদ থামাতে গিয়েই দুষ্কৃতীদের শিকার হতে হয় কালাচাঁদকে। অন্যদিকে গেরুয়া শিবিরের নামে ঘটনায় রাজনৈতিক রঙ লাগানোর অভিযোগ ও এনেছে শাসক শিবির।

বুধবার মৃত বিজেপি কর্মীর দেহ সামনে রেখে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনার প্রতিবাদের কোচবিহারের তুফানগঞ্জে ডাকা হয় ১২ ঘণ্টার বনধ। সেই বনধ নিয়েই উত্তরবঙ্গে শুরু হয় সমস্যা। ক্রমে উঠতে থাকে উত্তেজনার পারদ। এই বিষয়ে টুইটে তৃণমূল সরকারের দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে।

তবে বিজেপি খুনের এই অভিযোগ প্রথম নয়। আগেও বহুবার শাসক শিবিরের বিরুদ্ধে কর্মী খুনের অভিযোগ এনেছে বিজেপি। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ৮ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে পদ্ম শিবির। বুধবার শিলিগুড়িতে এ কথা জানিয়েছেন বিজেপি নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026