নেপালঃ ২০১৫র ভুমিকম্পের সেই ভয়ানক দিন এখনো মন থেকে মোছেনি দেশের সাধারণ মানুষদের। সেই স্মৃতি উস্কে দিয়ে আরো একবার ভূমিধসে ভেসে গেলো নেপালের সিন্ধুপালচক জেলার একটি এলাকা। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের এবং নিখোঁজ ২১ জন। ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৭ জনই মহিলা। চলতি বছরের বর্ষায় প্রবল বৃষ্টি এবং মাটি ধসে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। তার মধ্যে এখনো নিখোঁজ ৪৯।
বিগত কয়েক দিন ধরেই নেপাল তিব্বত সীমানার লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা। তার মধ্যে প্রশাসন ২৪৭টি ঘরকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে। তার মধ্যে গোটা জেলাতেই শনিবার প্রবল বৃষ্টি হয়।
ফলে ঐদিন রাতেই বরহাবিসে পুরসভার বীরখারা এলাকার ১৫টি বাড়ির ওপরে বিশাল কাদা মাটির স্তূপ এসে পড়ায় ওইসব বাড়িঘর চাপা পড়ে যায় তাতেই মানুষ আহত হয় আর নিখোঁজদের এখনও তল্লাশি চালানো হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…