পরিবারের মুখে ভাত তুলে দেওয়ার জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাড়ি দিয়েছিল ছোট্ট মেয়েটি। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ফলে গোটা দেশ লক ডাউন হওয়ায় বন্ধ হয়ে যায় কাজকর্ম। বন্ধ করে দেওয়া হয় সবরকম যান চলাচল পরিষেবা। আর তার ফলেই ভিনরাজ্যে আটকে পড়েন বহু শ্রমিক। সেরকমই ১২ বছরের ছত্তিসগড়ের বাসিন্দা এক কিশোরীও আটকে পড়ে ভিন রাজ্যে। এরপর দীর্ঘ পথ হেঁটে বাড়ি পৌঁছোনোর সিদ্ধান্ত নেয় সে। বাড়ি ফিরতে যখন আর ১৪ কিলোমিটার বাকি তখনই প্রাণ হারায় ওই কিশোরী। যখন খেলাধুলা, পড়াশোনা করার বয়স সেই সময় ওই কিশোরী সংসারের মুখে ভাত তুলে দেওয়ার জন্য ভিন রাজ্যে কাজ করত।
জানা গিয়েছে, লক ডাউনের ফলে দিনের পর দিন আটকে থাকার পর ১১ জনকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় থাকা বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে মেয়েটি। আরও জানা গিয়েছে, তেলেঙ্গানার একটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করত ওই কিশোরী। বাড়ি ফিরতে যখন আর ১৪ কিলোমিটার বাকি তখনই হঠাৎ পেটে ব্যথা অনুভব করে সেই ছোট্ট মেয়েটি। এরপর যন্ত্রণায় কাতরাতে থাকে এবং সেখানেই মৃত্যু হয় তার।
জাতীয় সড়ক নয়, তারা আসছিলেন বনজঙ্গলের মধ্যে দিয়ে। ওই কিশোরী সহ বাকি ১১ জন ১৫ এপ্রিল থেকে টানা হাঁটে, মেলেনি ঠিক করে খাবার বা জল কোনোটাই। শারিরীক দুর্বলতা সহ্য করতে না পেরে বাড়ি থেকে ১৪ কিলোমিটার দুরেই প্রাণ হারায় ওই কিশোরী। শেষে তার মরদেহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিজ বাড়িতে পৌঁছয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…