নিউজ

৪ আগস্ট বাতিল ১৪০ টি ট্রেন, নেই তো আপনার ট্রেন বাতিল তালিকার মধ্যে? দেখে নিন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ৪ আগস্ট, ২০২২ এ ভারতজুড়ে মোট ১৪০ টি ট্রেন বাতিল করা হয়েছে। এরমধ্যে ২১ টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও অনেক ট্রেনের সময়সূচী পুনঃনির্ধারণ করা হয়েছে এবং ১৯ টি ট্রেন ডাইভার্ট করা হয়েছে। ট্রেন বাতিল হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, নিউ দিল্লি, অসাম ইত্যাদি রাজ্যে। এই ট্রেন বাতিলের তালিকায় নেই তো আপনার যাত্রার ট্রেন? কি করে জানবেন?

বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে www.irctchelp.in ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Paradise Ending Confirmed—Creator Drops Bombshell That Season 3 Will Be the Last!

Fans of Paradise can now rest assured that the post-apocalyptic drama has a clear endgame.…

February 27, 2026

Kourtney Kardashian Slips Into Lace for a Head-Turning Photo Drop

Kourtney Kardashian has once again proven her fashion prowess with a bold lace mini dress…

February 27, 2026

Alix Earle Breaks Silence on Ex Braxton Berrios as Tom Brady Rumors Explode!

Influencer Alix Earle is keeping her attention on personal growth following her breakup with NFL…

February 27, 2026

Magda Szubanski Beats Aggressive Cancer—Fans Stunned by Her Remission Reveal!

Australian comedian and actress Magda Szubanski has revealed she is in remission after undergoing treatment…

February 27, 2026

Harry Styles’ Shocking Marathon Secret: Why He Was Told to Pee on Himself!

Singer Harry Styles has shared a surprising piece of advice he once received while training…

February 27, 2026

Charli D’Amelio Stuns in Prada Micro Shorts at Milan Fashion Week

TikTok star Charli D’Amelio turned heads at Milan Fashion Week with a bold Prada look…

February 27, 2026