দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু এরই মাঝে দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩৪ জন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, এই মারণরোগের একটি ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে তবে এটি ব্যবহার করতে এখনও ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই গোটা বিশ্বকে তারা পরামর্শ দিয়েছেন এই মহামারীর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য।
অন্যদিকে করোনা আক্রান্তের জেরে বিশ্বের অর্থনৈতিক অবস্থার মন্দার ব্যাপারে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা শুক্রবার বলেন, এই অবস্থার উন্নতির জন্য উন্নয়নশীল দেশগুলির প্রচুর সাহায্যের প্রয়োজন। তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন যে, “এটা এখন স্পষ্ট যে আমরা ক্রমাগত প্রবল আর্থিক মন্দার দিকে এগিয়ে চলেছি। এটির ফলে ২০০৯ সালে যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ পরিস্থিতি আসবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…