নিউজ

করোনা : একই পরিবারে ৫ জন, রাজ্যে একলাফে আক্রান্তের সংখ্যা ১৫

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫। নতুন ৫ জন আক্রান্ত একই পরিবারের বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছে ৪৫ বছরের এক মহিলা, ২৭ বছরের এক তরুণী, ১১ বছরের এক কিশোর, ৬ বছর ও ৯ মাসের দুই শিশু।

খবর সুত্রে জানা গেছে এই পরিবার গত কয়েকদিন আগেই দিল্লীতে গিয়েছিল। সেখানে লন্ডন ফেরত একজনের সংস্পর্শে আসেন তারা। ফিরে আসার পর উপসর্গ দেখা গেলে শুক্রবার তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এরপর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। এই সংক্রমণে যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দপ্তর। ওই পরিবার কলকাতায় ফিরে কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে দেখা করেছিলেন তার খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও  ফেরার সময় যাদের সংস্পর্শে এসেছিলেন সেটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

৬৬ বছর বয়সী নয়াবাদের আরও একজন আক্রান্ত ব্যাক্তি সংকটজনক অবস্থায় বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ, বর্তমানে রয়েছেন আইসিসিইউতে। তার পরিবারের চার সদস্যকেও ভর্তি করা হয়েছে এম আর বাঙ্গুর হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে নমুনা। শুধু তার পরিবারই নয়, তার এক আত্মীয়কেও নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত চালানো হচ্ছে নজরদারি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026