নিউজ

বিশ্ব জুড়ে ১৫০ মিলিয়ন মানুষের দরিদ্র হওয়ার সম্ভাবনা দেখছে বিশ্ব ব্যাঙ্ক

২০২১-এর মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন বিশ্বের ১৫০ মিলিয়ন মানুষ, এমনটাই জানালো বিশ্ব ব্যাঙ্ক। চলতি বছরে করোনা আসার ফলেই সারা বিশ্বে একটা চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। বহু মানুষ চাকরি হারিয়েছেন, পাশাপাশি অনেক ছোট বড় ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে। বলা হচ্ছে এর ফলে আগামি বছরে শ্রমিক, পুঁজি, লগ্নি-সব ক্ষেত্রেই একটা বড় রকমের বদল আসতে চলেছে।

২০৩০-এর মধ্যে লক্ষ্য ছিল বিশ্ব থেকে দারিদ্র্য দূর করা, সেটা এত সহজে সম্ভব হবে না। জানা গিয়েছে করোনার কারনে ২০৩০-এ বিশ্ব দারিদ্র্যের হার দাঁড়াবে ৭%। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লক ডাউন জারি রেখেও কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। আর আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

ওয়াশিংটনের এক ঋণ দায়ী সংস্থা জানাচ্ছে, ইতিমধ্যেই ৮৮ থেকে ১১৫ মিলিয়ন মানুষ দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন। সব মিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৩,৯৪,১৫৬ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১০, ৬০, ৪৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৭৪,১২৩,১৫ জন।

বিশ্ব ব্যাঙ্ক গ্রুপের সভাপতি ডেভিড মালপাস বলেছেন, মহামারী ও বিশ্ব মন্দার জন্য বিশ্বের জনসংখ্যার ১.৪ শতাংশেরও বেশি চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। কিন্তু বিশ্ব জুড়ে চলা এই মহামারি থেকে বেড়োনোর এখনো কোন পথ পাওয়া যায়নি। অন্যদিকে কি করে দারিদ্র রোখা সম্ভব তা নিয়ে চিন্তায় পড়েছে আম জনগন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026