নিউজ

তামিলনাড়ু সমুদ্রতটে ভেসে এলো ১৮ ফুটের তিমি মাছ, দেখুন ছবি

শ্রেয়া চ্যাটার্জি – তামিলনাড়ুর আত্রানকারাই সমুদ্রতটে ভেসে এলো ১৮ ফুট এর একটি ‘স্পার্ম তিমি’। বনদপ্তর এর কর্মীরা জানতে চেষ্টা করছেন, কোন স্বাভাবিক কারণে না, কোন চোরা শিকারিদের পাল্লায় পড়ে এই তিমি মাছের মৃত্যু হয়েছে। ক্রমাগত তিমি মাছের মৃত্যু হচ্ছে, কখনো স্বাভাবিক কারণে কখনো আবার অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য চোরাশিকারিরা এদের মেরে ফেলছে। তিনি মাছটির ওজন কিছু না হলেও দেড় টন হবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনদপ্তরের কর্মীরা সেখানে গেছেন। তিনি মাছটিকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

এই স্পার্ম তিমি মাছকে সাধারনত চিহ্নিত করা যায় এদের বিশাল বড় মাথা এবং গোলাকৃতি কপাল দিয়ে। এদের বিশাল বড় মাথার জন্যই এরা পৃথিবী বিখ্যাত। এদের মাথার মধ্যে বিশাল পরিমাণ ‘স্পার্মাসেটি’ নামে একটি তেলতেলে জলীয় পদার্থ রয়েছে। যার জন্য একটি মাছের এমন অদ্ভুত নামকরণ। তবে ওই তেলতেলে জলীয় পদার্থটি আদপে কি কাজে লাগে, তা বিজ্ঞানীরা এখনো জানতে পারেনি।

এই ভয়ঙ্কর দাঁতওয়ালা তিমি মাছ গুলি প্রতিদিন এক টন করে মাছ খায়। আপাতত বনদপ্তর এর কোন কর্মীরা এই মাছটির মৃত্যুর কারণ জানতে চেষ্টা করছেন। এই মাছের মাথা এবং দেহের অন্যান্য অংশ থেকে এক ধরনের সাদা রঙের জলীয় পদার্থ বের হয়ে যা মোমবাতি তৈরি করতে সাহায্য করে। চোরাশিকারীরা এটি বার করার জন্য মাছটিকে মেরেছে কিনা তা সম্পর্কে এখনো জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026