ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রেলকর্মী এবং রেল আধিকারিকরা করোনাভাইরাসের কোপে আক্রান্ত দিন প্রতিদিন। তাই এবারে করোনা ভাইরাসের আক্রমণ রুখতে বদ্ধপরিকর পূর্ব রেলওয়ে। এবারে তারা শিয়ালদহ ডিভিশন এর ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ব রেলওয়ে জানিয়েছে, যে ট্রেনগুলো বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-গোবরডাঙ্গা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-কল্যাণী, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ড হারবার এবং রানাঘাট-নৈহাটি লাইনের বেশকিছু ট্রেন।
ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও করোনাভাইরাস এর দাপট ধীরে ধীরে বেড়ে চলেছে। ইতিমধ্যেই বিগত ২৪ ঘন্টার মধ্যে এই রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের ৪৫,৩০০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণে কোয়ারেন্টাইন সেন্টারে রোগীর চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। করোনাভাইরাস পরিস্থিতির উপর নজর রাখার জন্য স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, করোনাভাইরাস এর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আক্রান্ত হবার পরিমাণ একটু হলেও কমেছে। তাই এবারে টিকাকরণ এর উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…